​জামায়াতের ইন্ধন দেখা যাচ্ছে আওয়ামী লীগ পুনর্বাসনে : রিজভী

আপলোড সময় : ২৫-০৯-২০২৫ ০৭:১৫:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৯-২০২৫ ০৭:১৫:০৪ অপরাহ্ন
আওয়ামী লীগ পুনর্বাসনে জামায়াতে ইসলামীর ইন্ধন রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি সতর্ক করে বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ পুনর্বাসিত হলে দেশের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রিজভী এই আশঙ্কা প্রকাশ করেন।

তিনি বলেন, জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের ভারতের সঙ্গে সম্পর্ক তৈরির যে বক্তব্য দিয়েছেন, সেটি উদ্বেগজনক। আওয়ামী লীগকে পুনর্বাসনের আগ্রহ এবং ভারতের সঙ্গে বন্ধুত্ব করতে চাওয়া জামায়াতের ভিন্ন উদ্দেশ্যের ইঙ্গিত বহন করছে।

রিজভী অভিযোগ করে আরও বলেন, আওয়ামী লীগের পতিত সরকারের সময় যে গণহত্যার নির্দেশনা দেওয়া হয়েছিল, তার পেছনেও ভারতের মদদ ছিল।

সম্প্রতি ভোটের জরিপ প্রসঙ্গে বিএনপির এই নেতা জানান, এ নিয়ে আপাতত কোনো ভাবনা বা অবস্থান নিচ্ছে না দলটি।

বাংলাস্কুপ/ডেস্ক/এএ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :