আগামী ১ নভেম্বর থেকে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকালে সচিবালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত এই সংবাদ সম্মেলনে তিনি জানান, নভেম্বর থেকে শুরু হয়ে আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত চলবে পর্যটন মৌসুম। তবে নভেম্বর ও ডিসেম্বর মাসে পর্যটকরা শুধুমাত্র দিনের বেলা ভ্রমণ করতে পারবেন। জানুয়ারি ও ফেব্রুয়ারিতে তারা দ্বীপে রাত কাটাতেও পারবেন।
তিনি আরও জানান, প্রতিদিন সর্বোচ্চ ২ হাজার পর্যটক সেন্টমার্টিন ভ্রমণ করতে পারবেন। এ জন্য রেজিস্ট্রেশনের ভিত্তিতে পর্যটক নিয়ন্ত্রণে একটি সফটওয়্যার তৈরি করা হচ্ছে। যদিও সফটওয়্যারের কাজ এখনো চূড়ান্ত হয়নি, তবে প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে।
দেশের পর্যটন খাতকে সুরক্ষিত ও সুষ্ঠুভাবে পরিচালনা করতে একটি পর্যটন নীতিমালা প্রণয়ন করা হচ্ছে জানিয়ে উপদেষ্টা বলেন, নীতিমালা কার্যকর হলে নিয়ন্ত্রণ আরও সহজ হবে।
এর আগে সেন্টমার্টিনে পর্যটকদের যাতায়াত ও অনুমোদিত জাহাজ নিয়ন্ত্রণে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নেতৃত্বে একটি যৌথ কমিটি গঠন করা হয়। সে সময় সিদ্ধান্ত হয়েছিল, সেন্টমার্টিন ভ্রমণে নিবন্ধনসহ নানা বিধিনিষেধ মানতে হবে। পরবর্তীতে অন্তর্বর্তী সরকার নয় মাসের জন্য পর্যটকদের যাতায়াত বন্ধ ঘোষণা করে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রসঙ্গে উপদেষ্টা জানান, এর উদ্বোধনের কার্যক্রম পর্যালোচনায় রয়েছে। তবে কবে এটি আনুষ্ঠানিকভাবে খোলা হবে, তার সুনির্দিষ্ট তারিখ এখনো নির্ধারণ হয়নি। আন্তর্জাতিক মানের এই টার্মিনালের সার্বিক কাজ এখনো শেষ হয়নি এবং বিদেশি নির্মাণ প্রতিষ্ঠানও এখনো প্রকল্পটি বুঝিয়ে দেয়নি বলেও জানান তিনি।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এএ/এসকে