আগামী ৬ অক্টোবর তফসিল অনুসারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে আসন্ন এই নির্বাচনকে ঘিরে স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলেছেন সাবেক জাতীয় দলনেতা তামিম ইকবালসহ বেশ কয়েকজন ক্রিকেট সংগঠক ও কাউন্সিলর।
সোমবার (২২ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে তামিম ইকবাল বলেন, বিসিবি নির্বাচনে যা হচ্ছে, তা আসলে নির্বাচন নয়; বরং সিলেকশন চলছে। আমার কাছে মনে হচ্ছে এই নির্বাচনে সরকার সরাসরি হস্তক্ষেপ করছে। তিনি আরও উল্লেখ করেন যে, ১৬ সেপ্টেম্বর নির্বাচন কমিশন গঠিত হওয়ার পর সব যোগাযোগ ও সিদ্ধান্তই কেবল কমিশনের মাধ্যমেই হওয়ার কথা। কিন্তু তা না হওয়ায় তার প্রতিবাদ জানান।
এদিকে, ব্রাদার্স ইউনিয়নের কাউন্সিলর ও সম্ভাব্য পরিচালক পদপ্রার্থী বিএনপি নেতা ইশরাক হোসেন সরকারের হস্তক্ষেপের প্রতিবাদ জানিয়ে বলেন, বিসিবি নির্বাচনে সরকারের হস্তক্ষেপ স্পষ্ট। সরকার নিরপেক্ষ নয়, বরং নানাভাবে প্রভাব খাটাচ্ছে। তিনি দাবি করেন, গঠনতন্ত্রে অ্যাডহক কমিটি থেকে মনোনয়ন দেওয়ার কোনো বিধান নেই। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি এ নিয়ে বাড়াবাড়ি করা হয়, প্রয়োজনে বিসিবি ঘেরাও করা হবে।
বাংলাপস্কুপ /প্রতিবেদক/ এনআইএন