বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার চলছে উল্লেখ করে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলটি উড়ে জুড়ে বসেনি, লড়াই সংগ্রাম করে এতদূর এসেছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, নতুন জন্ম নেওয়া ও একাত্তরের মুক্তিযুদ্ধে ভিন্ন অবস্থান নেওয়া রাজনৈতিক দলও বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তবে তারা জানে না অতীতেও এ ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করে বিএনপি ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে। শত চেষ্টা করেও এ দলকে ভাঙতে পারেনি। যারা চেষ্টা করেছে তারাই হারিয়ে গেছে। বিএনপির বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করেছে তারাই নিশ্চিহ্ন হয়েছে।
তিনি আরও বলেন, নির্বাচনের মাধ্যমে দায়িত্ব পাওয়ার সুযোগ এসেছে, সময় এসেছে তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে দেশ বিনির্মাণের সুযোগ দেওয়ার।
ফখরুল বলেন, যেকোনো নেতার নামে স্লোগান নয়, স্লোগান হবে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের নামে।
বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচএইচ/এসকে