ড্যাবের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. কামারুজ্জামান মারা গেছেন

আপলোড সময় : ১৯-০৯-২০২৫ ০৮:৩৭:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৯-২০২৫ ০৮:৩৮:৪২ অপরাহ্ন
বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) -এর প্রতিষ্ঠাতা সভাপতি এবং কুমিল্লার নাঙ্গলকোটের সাবেক সংসদ সদস্য (১৯৯১-৯৬) ডা. এ কে এম কামারুজ্জামান মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে ইউনাইটেড হসপিটালে তিনি ইন্তেকাল করেন। তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।

মনোরোগ বিশেষজ্ঞ ডা. এ কে এম কামারুজ্জামান স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার (২০ সেপ্টেম্বর) নাঙ্গলকোটের এ আর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে মরহুমের পরিবার সূত্রে জানা গেছে।

বাংলা স্কুপ /প্রতিবেদক /এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :