সব আত্মত্যাগ হয়েছে একটি সুষ্ঠু নির্বাচনের আশায়- এমন মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, একটি সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশায় দীর্ঘ ১৬-১৭ বছর ধরে আন্দোলন-সংগ্রামে অনেক তরুণ প্রাণ ঝরে গেছে। লক্ষাধিক নেতাকর্মীর নামে মামলা হয়েছে এবং গণতন্ত্র রক্ষায় মানুষ নির্বাসিত জীবনযাপন করছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত প্রতীকী যুবসমাবেশে যোগ দিয়ে এই মন্তব্য করেন তিনি। বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন এই সমাবেশের আয়োজন করে। আগামী নির্বাচনের মাধ্যমে দেশের অস্থিতিশীল পরিস্থিতি স্বাভাবিক হবে মন্তব্য করে তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে দেশের মানুষকে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়া হবে। যখন দেশকে নির্বাচনের পথে আনা যাবে তখনই দেশের অস্থিতিশীল পরিস্থিতি স্বাভাবিক হবে। তিনি বলেন, বাংলাদেশের মতো কোনও গণতান্ত্রিক দেশে রাজনৈতিক দলের নেতাকর্মীরা এত মামলার মুখোমুখি হননি। সব আত্মত্যাগ হয়েছে একটি সুষ্ঠু নির্বাচনের আশায়। এ সময় তিনি অভিযোগ করে বলেন, ভারতে বসে পতিত আওয়ামী লীগ জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। তবে বাংলাদেশের মানুষ এইসব ষড়যন্ত্র রুখে দেবে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন