​দেশে ফিরলেন অবৈধ পথে লিবিয়া যাওয়া ১৭৬ বাংলাদেশি

আপলোড সময় : ১৮-০৯-২০২৫ ০১:২২:১০ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৯-২০২৫ ০২:০৪:৪৭ অপরাহ্ন
অবৈধভাবে লিবিয়া গিয়ে আটক, নির্যাতন ও অপহরণের শিকার ১৭৬ জন বাংলাদেশি দেশে ফিরেছেন।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে তারা পৌঁছান।

পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, লিবিয়ার রাজধানী ত্রিপোলীতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহযোগিতায় এ প্রত্যাবাসন সম্পন্ন হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশে ফেরত আসা ১৭৬ জনের মধ্যে ১৭২ জনকে আটক রাখা হয়েছিল ত্রিপোলীর তাজুরা ডিটেনশন সেন্টারে। বাকি ৪ জন ছিলেন আইওএম’র আশ্রয় কেন্দ্রে।

ফেরত আসা বাংলাদেশিদের অধিকাংশই মানবপাচারকারীদের প্ররোচণায় সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় প্রবেশ করেছিলেন। সেখানে তারা বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হন।

ত্রিপোলীর বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের নিরাপদ প্রত্যাবাসনের জন্য তারা স্থানীয় কর্তৃপক্ষ ও আইওএম’র সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :