হৃদরোগে আক্রান্ত দৈনিক সংবাদ পত্রিকার সিনিয়র সাংবাদিক মহসিন ইসলাম টুটুলকে দেখতে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে যান বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বুকে ব্যথা অনুভব করলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
খবর পেয়ে বুধবার (১৭ সেপ্টেম্বর) ডা. রফিকুল ইসলাম সাংবাদিক মহসিন ও তার পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন এবং বিএনপির পক্ষ থেকে যেকোনো প্রয়োজনে তাদের পাশে থাকার আশ্বাস দেন।
ডা. রফিক জানান, সাংবাদিক মহসিনের অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। তিনি আগেও হৃদরোগ ও উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছিলেন এবং একবার তার হৃদপিণ্ডের রক্তনালীতে রিং বসানো হয়েছিল। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন এবং আরও কিছু পরীক্ষার পর তার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানানো হবে।
ডা. রফিক সংশ্লিষ্ট চিকিৎসকদের কাছে সাংবাদিক মহসিনের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার অনুরোধ করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন হৃদরোগ বিশেষজ্ঞ ডা. এনামুল হক, ডা. একরামুল রেজা টিপু, ডা. মহিউদ্দিন আহমেদসহ হাসপাতালের অন্যান্য চিকিৎসকবৃন্দ
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে