​আ. লীগের ঝটিকা মিছিলে ককটেল বিস্ফোরণ, আটক ৬

আপলোড সময় : ১৬-০৯-২০২৫ ০৪:২২:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৯-২০২৫ ০৪:২২:০৬ অপরাহ্ন
রাজধানীর শ্যামলীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঝটিকা মিছিলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় হাতেনাতে ৬ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে শ্যামলী শিশুমেলা থেকে আগারগাঁও চক্ষু হাসপাতালের সামনে প্রায় ৭০–৮০ জন নিয়ে ঝটিকা মিছিল বের করে দলের নেতা-কর্মীরা।

বিষয়টি নিশ্চিত করেছেন শেরেবাংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক।

তিনি জানান, পুলিশ ঘটনাস্থলে গেলে মিছিলে থাকা ব্যক্তিরা ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে ধাওয়া দিয়ে ৬ জনকে আটক করা হয়। এ সময় আরও কয়েকজন মোটরসাইকেল নিয়ে বাংলা স্লোগান দিতে থাকেন। পরে তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। যাচাই-বাছাই শেষে তাদের বিনুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :