​রামপাল বিদ্যুৎকেন্দ্রে ভারতীয়দের বাড়তি বেতন, অনুসন্ধানে দুদক

আপলোড সময় : ১৫-০৯-২০২৫ ০৫:১২:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৯-২০২৫ ০৭:০৭:০৫ অপরাহ্ন
রামপাল বিদ্যুৎকেন্দ্রের টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম, অবৈধভাবে মালামাল বিক্রি ও ভারতীয়দের অতিরিক্ত বেতন দেয়ার অভিযোগের অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।

দুদক জানায়, এ বিষয়ে গত জুনে আইনজীবী সালেকুজ্জামান সাগর হাইকোর্টে রিট করেন। সেখানে বলা হয়, একজন বাংলাদেশি প্রকৌশলীর বেতন যেখানে ১ লাখ টাকা, সেখানে একই পদে ভারতীয় প্রকৌশলী পাচ্ছেন ২৫ লাখ টাকা।

এছাড়া উচ্চপদে ভারতীয়দের প্রাধান্য, বিশেষ ধর্মের লোকজনকে বাড়তি সুবিধা দেয়াসহ নানা অনিয়মের বিষয়ও উল্লেখ করা হয়।

রিটের শুনানিতে আদালত বিদ্যুৎ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে রুল জারি করেন। এর পরেই দুদকের বাগেরহাট অফিস রামপাল বিদ্যুৎকেন্দ্রে অভিযান চালিয়ে এই অনিয়মের প্রাথমিক প্রমাণ পায়। এতে বলা হয়, বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের নিজস্ব নীতিমালা থাকলেও ভারতীয় কর্মকর্তাদের এনটিপিসির নীতিমালা অনুযায়ী বেশি সুযোগ-সুবিধা দেয়া হচ্ছে। এ বিষয় অনুসন্ধানে কমিটি করেছে দুদক।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :