ঢাকা দক্ষিণে নজরদারির অভাব

​চুরি হচ্ছে রোড ডিভাইডারের রেলিং, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

আপলোড সময় : ১৫-০৯-২০২৫ ০৪:২৯:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৯-২০২৫ ০৪:৩১:১০ অপরাহ্ন
নজরদারির অভাবে চুরি হয়ে যাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন রাজধানীর ব্যস্ততম মিরপুর রোডের ডিভাইডারের রেলিং। এতে করে পথচারীরা ফুটওভার ব্রিজ ব্যবহার না করেই সড়কের এক পাশ থেকে আরেক পাশে যাওয়ার সুযোগ পাচ্ছেন। বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে সরেজমিন দেখা যায়, মিরপুর রোডের কলাবাগান ক্লাবের সামনে বেশ অনেকখানি অংশের রোড ডিভাইডারের রেলিং ফাঁকা হয়ে আছে। রেলিংয়ের মূল কাঠামো ঠিক রেখে খুলে নিয়ে যাওয়া হয়েছে ভেতরের লোহার পাতগুলো। অনেক জায়গায় মূল কাঠামোই খুলে নিয়ে গেছে চোরের দল।

সকাল সাড়ে সাতটার দিকে রেলিংয়ের মূল কাঠামোর একটি অংশ খুলে পাশের গলিতে রাখার সময় বাংলা স্কুপের প্রতিবেদককে দেখে পালিয়ে যায় এক চোর। বিষয়টি কলাবাগান থানায় অবহিত করা হয়। থানার এএসআই মোয়াজ্জেম ঘটনাস্থলে এসে তা উদ্ধার করেন।

স্থানীয়রা বলছেন, প্রতিদিন একটু একটু করে এগুলো খুলে নিচ্ছে দুর্বৃত্তরা। গভীর রাত এবং ভোরে পুলিশ টহল তুলণামূলক শিথিল থাকে। আর এই সময়টাই কাজে লাগায় চোরেরা। পেশাদার চোরের পাশাপাশি মাদকাসক্তরা এসব কাজ করছে। 

দ্রুত ব্যবস্থা না নেয়া হলে এভাবেই লুট হতে থাকবে জনগণের সম্পত্তি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তাঁরা।

বাংলা  স্কুপ/প্রতিবেদক/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :