​স্বৈরাচার ফেরার সব রাস্তা বন্ধ করতে হবে: প্রধান উপদেষ্টা

আপলোড সময় : ১৪-০৯-২০২৫ ০৫:১২:৫০ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৯-২০২৫ ০৭:৪০:০১ অপরাহ্ন
স্বৈরাচার ফেরার সব রাস্তা বন্ধ করতে জাতীয় ঐক্যের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রোববার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

অধ্যাপক ইউনূস বলেন, এই ঐকমত্য কমিশন সারা বিশ্বে নজির হয়ে থাকবে। যদি সবাই ঐকমত্যে পৌঁছাতে পারি, তাহলে আগামী নির্বাচন হবে মহাউৎসবের, নবজন্ম হবে। স্বৈরাচার ফেরার সব রাস্তা বন্ধ করতে হবে, সেক্ষেত্রে জাতীয় ঐক্যের বিকল্প নেই।

সংস্কারের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, স্বৈরাচার যেন আর কোনোভাবেই ফিরে আসতে না পারে, সেজন্যই এত সংস্কার। সেজন্য সবাইকে একমত হতে হবে। এতে দ্বিমতের কোনো সুযোগ নেই। এখান থেকেই উৎসব শুরু, সেখান থেকে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে।

এর আগে, দুপুরে জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই সনদ যেহেতু জাতীয় দলিল হবে, রাজনৈতিক সমঝোতার দলিল হবে, সেহেতু এটি নির্ভুল হওয়া উচিত। যে বিষয়গুলো আলোচনায় আসেনি, তা জুলাই সনদে না আনা ভালো হবে বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে, সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন হলে ভোট সুষ্ঠু হওয়ার আশা প্রকাশ করেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি এইচ. এম. হামিদুর রহমান আযাদ।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশন

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :