আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নুরুল হক নুরের ওপর হামলাকারীদের আইনের আওতায় আনা না হলে যমুনা ও সচিবালয় ঘেরাও কর্মসূচি দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।
রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে ঢাকা মেডিকেলে নুরুল হক নুরের শারীরিক অবস্থা নিয়ে সংবাদ সম্মেলনে তিনি ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়ে এমন হুঁশিয়ারি দেন।
রাশেদ খান বলেন, যারা নুরের উপর হামলা করেছে, ৪৮ ঘণ্টার মধ্যে তাদের আইনের আওতায় না আনলে আমরা যমুনা ও সচিবালয় ঘেয়াও করবো। হামলাকারীদের গ্রেপ্তারে ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করা উচিত।
তিনি বলেন, এতদিন পার হলেও স্পষ্ট সিসিটিভি ও ভিডিও থাকার পরেও হামলাকারীদের গ্রেফকার করা হয়নি। আমরা সন্ধিহান যে, তাদের গ্রেফতার করা হবে কি-না। তদন্ত কমিটি গঠন করা হলেও আমাদের কাছে তদন্ত করতে এখনো আসেনি।
তিনি অভিযোগ করেন, সরকারের ঘোষণার পরও নুরকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়নি বরং তালবাহানা করা হচ্ছে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে