জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জাকসু) নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ক্যাম্পাসে আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে রোববার (১৪ সেপ্টেম্বর) সব ধরনের একাডেমিক-প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।
শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী রোববার বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা ও অফিস কার্যক্রম স্থগিত থাকবে। তবে বিশ্ববিদ্যালয়ের জরুরি সেবা (চিকিৎসা কেন্দ্র, বিদ্যুৎ ও পানি সরবরাহ, নিরাপত্তা টিম) যথারীতি চালু থাকবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতর থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে