​নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রদূত

আপলোড সময় : ১৩-০৯-২০২৫ ১২:৩৯:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৯-২০২৫ ০১:২৩:৫৩ অপরাহ্ন
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কার্কির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে রাষ্ট্রপতি ভবনে সুশীলা কার্কি এ শপথ নেন। তাকে শপথ বাক্য পাঠ করান নেপা‌লের রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল।

নেপালে বাংলাদেশ দূতাবাস জা‌নি‌য়ে‌ছে, নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানের পাশাপা‌শি রাষ্ট্রদূত নবনিযুক্ত প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :