​বেতন-ভাতার দাবিতে কুড়িলে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

আপলোড সময় : ১১-০৯-২০২৫ ০৪:৫১:৩০ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৯-২০২৫ ০৭:০৪:২১ অপরাহ্ন
রাজধানীর কুড়িলে বেতন-ভাতার দাবিতে ইউরোজোন ফ্যাশন গার্মেন্টসের কয়েকশ শ্রমিক বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে সড়ক অবরোধ করেছেন। কয়েকদিন আগে তারা একই এলাকায় সড়ক অবরোধ করেছিলেন।

ডিএমপির গুলশান ট্রাফিক বিভাগের ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয়েছে, বাড্ডার কুড়িলে প্রায় ৫০০-৬০০ কর্মী পুনরায় বেতন-ভাতার দাবিতে ইনকামিং ও আউটগোয়িং রাস্তা বন্ধ করে দিয়েছেন। ফলে কুড়িল থেকে বাড্ডার দিকে এবং বাড্ডা থেকে কুড়িলের দিকে কোনো যান চলাচল হচ্ছে না।

পোস্টে আরও বলা হয়েছে, এয়ারপোর্ট রোডে ঢাকা-উত্তরা-ময়মনসিংহ হাইওয়ের উভয় দিকও প্রায় ২০০ শ্রমিক বন্ধ করে রেখেছেন।

এ বিষয়ে ডিএমপির ট্রাফিক গুলশান বিভাগের পুলিশ কমিশনার (এসি) মো. সোহেল রানা বলেন, ‘শ্রমিকদের গার্মেন্টস কর্তৃপক্ষের সঙ্গে বেতন-ভাতা নিয়ে ঝামেলা চলছিল। গতকাল শ্রমিকদের পাওনা বেতন-ভাতা দেওয়ার কথা ছিল, কিন্তু মালিকপক্ষ তা দিতে পারেনি। এজন্য আজ কুড়িল ও বিমানবন্দর এলাকায় রাস্তা অবরোধ করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা চেষ্টা চলছে, কিন্তু এই মুহূর্তে যান চলাচল স্বাভাবিক করা যাচ্ছে না।’

বাংলাস্কুপ/প্রতিবেদক/এএ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :