​আগামী নির্বাচনে ভোট দিতে পারবেন প্রবাসী ভোটাররা: সিইসি

আপলোড সময় : ১১-০৯-২০২৫ ০২:০৭:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৯-২০২৫ ০৩:৩৮:৩৬ অপরাহ্ন
আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পরিচয়পত্রধারী (এনআইডি) প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এ জন্য ‘পোস্টাল ব্যালট বিডি’ নামে একটি অ্যাপ তৈরির কাজ চলছে বলেও তিনি জানান। 

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সরকারি এক তথ্য বিবরণীতে বলা হয়েছে, গত ৮ সেপ্টেম্বর কানাডার টরন্টোতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল আয়োজিত ‘স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের কার্যক্রমের উদ্বোধন এবং প্রবাসীদের ভোট প্রদানে উদ্বুদ্ধকরণ’ শীর্ষক আলোচনায় এ তথ্য জানিয়েছেন সিইসি।ওই অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার বিদেশে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় তিনি ক্রয়োদশ সংসদ নির্বাচনে ভোট দিতে প্রবাসীদের আহ্বান জানিয়েছেন।

কনসাল জেনারেল মো. ফারুক হোসেনের সঞ্চালনায় আয়োজিত এ সভায় কানাডায় বসবাসরত ব্যবসায়ী, চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষাবিদ, সাংবাদিক, শিক্ষার্থীসহ বিভিন্ন পেশাজীবী প্রবাসী বাংলাদেশি অংশ নেন।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :