​নেপালে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা

আপলোড সময় : ০৯-০৯-২০২৫ ০৪:২৫:৪৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৯-২০২৫ ০৭:১৭:১০ অপরাহ্ন
নেপালে অবস্থানরত সকল বাংলাদেশি নাগরিককে জরুরি নিরাপত্তা পরিস্থিতির কারণে ঘর বা হোটেলে অবস্থান করার পরামর্শ দিয়েছে কাঠমান্ডুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) নেপালে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেজ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নেপালে বর্তমানে বসবাসকারী বা আটকে পড়া সকল বাংলাদেশি নাগরিককে বাইরে না যাওয়ার এবং নিজ নিজ স্থান বা হোটেলে অবস্থান করার জন্য কঠোরভাবে পরামর্শ দেওয়া হলো। সেই সঙ্গে উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতির কারণে ভ্রমণেচ্ছুক সকল বাংলাদেশি নাগরিককে আপাতত নেপাল ভ্রমণ না করার নির্দেশনা দেওয়া হচ্ছে।

এ ছাড়া যেকোনো জরুরি পরিস্থিতিতে নিচের নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে—

মো. সাদেক- +৯৭৭ ৯৮০৩৮৭২৭৫৯
সারদা- +৯৭৭ ৯৮৫১১২৮৩৮১

বাংলা স্কুপ/প্রতিবেদক/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :