চীন সফরে গিয়ে হাতে ছাতা নিয়ে ছবি তোলায় সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনায় আসেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। এ নিয়ে সম্প্রতি তিনি নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন।
গত ২৬ আগস্ট নাহিদ ইসলামের নেতৃত্বে পাঁচ দিনের সফরে চীনে যান এনসিপির সাত সদস্যের প্রতিনিধিদল। সফরের সময় প্রকাশিত ছবিতে আখতারের হাতে থাকা একটি ছাতা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। অনেকে এটি নিয়ে নানা মন্তব্য করতে থাকেন।
বিষয়টি নিয়ে এক গণমাধ্যমকে আখতার হোসেন বলেন, “আমরা চীনে পৌঁছানোর পর ২৭ আগস্ট ভারী বৃষ্টি হয়েছিল। আমাদের নির্দেশ দেওয়া হয়েছিল যাতে ছাতা সঙ্গে রাখি। তাই ছাতা নিয়েছিলাম। কিন্তু কেন এটি এতটা আলোচনার বিষয় হয়ে উঠল, তা আমার বোধগম্য নয়।”
তিনি আরও বলেন, “ছবি তোলার সময় ছাতা হাতে থাকা বা না থাকা—এসব আমাদের কাছে বড় কোনো বিষয় নয়। কিন্তু মানুষ কেন এটিকে আলোচনার কেন্দ্র বানাল, কেন আমার হাতে থাকা ব্যাগকে অনেকে টিফিন ক্যারিয়ার বললেন—এসব আমার কাছেই বিস্ময়ের বিষয়। অনলাইনে কোন বিষয় কখন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে যায়, সেটি নিয়েও নতুন করে ভাবতে হচ্ছে।”
বাংলাস্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে