গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শর্ট টাইম মেমরি লস (স্বল্পমেয়াদী স্মৃতিশক্তির হ্রাস) হয়েছে বলে দাবি করেছেন দলটির সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান। তিনি জানান, নুর এখন ছোটখাটো অনেক বিষয় ভুলে যাচ্ছেন।
শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নুরের শারীরিক অবস্থা পরিদর্শন শেষে এসব কথা বলেন রাশেদ খাঁন।
রাশেদ খাঁন বলেন, ‘ছোটখাটো অনেক বিষয় ভুলে যাচ্ছেন নুর। তাঁর নাক দিয়ে এখনও রক্ত ঝরছে। সরকার থেকে বিদেশে নিয়ে সুচিকিৎসার আশ্বাস দেওয়া হলেও সরকারের একটি মহল চায় না নুরের শারীরিক অবস্থার উন্নতি হোক।’
এছাড়াও শুক্রবার (৫ সেপ্টেম্বর) জাতীয় পার্টি অফিসে ভাঙচুরের বিষয়ে গণঅধিকার পরিষদের কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানান রাশেদ খান।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে