সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত সাংবাদিক, কলামিস্ট ও গীতিকার নাহিদ নজরুলকে দেখতে যান বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত নাহিদ নজরুলকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি একজন অভিজ্ঞ অর্থোপেডিক্স বিশেষজ্ঞের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
আহতের খোঁজখবর নিতে শনিবার হাসপাতালে যান রফিকুল ইসলাম। এ সময় তিনি কর্তব্যরত চিকিৎসকদের সাথে কথা বলেন এবং নাহিদ নজরুলের চিকিৎসার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত খোঁজ নেন। তিনি সাংবাদিক নাহিদ নজরুলের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার জন্য অনুরোধ জানান।
ডা. রফিকুল ইসলাম আহত নাহিদ নজরুলের পরিবারের সদস্যদের সাথেও কথা বলেন। তিনি তাদেরকে আশ্বস্ত করে বলেন, “দলের পক্ষ থেকে আমরা সবসময় পাশে আছি। যথাযথ চিকিৎসা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে।”
নাহিদ নজরুলের শারীরিক অবস্থার বিষয়ে তিনি আরও জানান, “তার ডান পায়ের নীচের অংশে টিবিয়া ও ফিবুলার দুটি হাড় ভেঙে গেছে এবং গোড়ালি পর্যন্ত গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার সামগ্রিক শারীরিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে।”
উল্লেখ্য, নাহিদ নজরুল দীর্ঘদিন ধরে সাংবাদিকতা ও সাহিত্যচর্চার পাশাপাশি জনপ্রিয় কলামিস্ট ও গীতিকার হিসেবে কাজ করছেন।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে