বাঁকখালী নদী দখলমুক্তকরণ: বাঁধার মুখে ফেরত গেল প্রশাসন

আপলোড সময় : ০৫-০৯-২০২৫ ১২:৫৩:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৯-২০২৫ ১২:৫৩:১৪ অপরাহ্ন
বাঁকখালী নদী উচ্ছেদকে কেন্দ্র করে কক্সবাজার শহরের গুনগাছতলা এলাকায় সড়ক অবরোধ করেছে বিক্ষোভকারীরা। সকাল ১০টার দিকে শহরের নুনিয়ারছড়া এলাকায় নদীর অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করে জেলা প্রশাসন ও বিআইডব্লিউটি।  কিন্তু বাঁধার মুখে তারা ফেরত চলে যান।

এ সময় দখলদাররা স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে রাস্তায় বিক্ষোভ শুরু করে। আগুন দিয়ে টায়ার জ্বালিয়ে দেয়। ভাঙচুর করা হয় উচ্ছেদ অভিযানে ব্যবহৃত এস্কেভেটরটি। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গেলে তাদেরও ঘিরে রাখে বিক্ষোভকারীরা।

কক্সবাজার সদর মডেল থানার ওসি ইলিয়াস খান বলেন, বিক্ষোভকারীদের রাস্তা থেকে সরিয়ে দিতে আইনশৃঙ্খলা বাহিনী চেষ্টা করছে। অবরোধের কারণে সড়ক বন্ধ থাকায় কক্সবাজার বিমানবন্দরের দিকে যাত্রীরা ঢুকতে পারছেন না। একইভাবে সেখান থেকে বেরও হতে পারছেন না।

বাংলাস্কুপ/ প্রতিনিধি/এনআইএন
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :