​হিলিতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

আপলোড সময় : ০৪-০৯-২০২৫ ০৬:১৬:১২ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৯-২০২৫ ০৬:১৬:১২ অপরাহ্ন
দিনাজপুরের হিলিতে মাসকলাইয়ের আবাদ ও উৎপাদন বাড়াতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় হাকিমপুর উপজেলা কৃষি অফিস চত্বরে খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৩০ জন কৃষকের মাঝে এসব বিতরণ করা হয়।

বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে হাকিমপুর উপজেলা কৃষি অফিসার আরজেনা বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক আমিনুল ইসলাম।

প্রতিজন কৃষককে ৫ কেজি মাসকলাই বীজ, ১০ কেজি ডেব ও ৫ কেজি পটাশ সার দেয়া হয়।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচএইচ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :