বিকাশকর্মীকে অপহরণ, ভুয়া পুলিশকে ধরল জনতা

আপলোড সময় : ০৪-০৯-২০২৫ ০৬:১০:৪০ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৯-২০২৫ ০৬:১০:৪০ অপরাহ্ন
নাটোরের বড়াইগ্রামে পুলিশ পরিচয়ে বিকাশ কর্মী আতিকুলকে অপহরণ ও তার মোটরসাইকেল নিয়ে পালানোর সময় ভুয়া পুলিশকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

আটক সালে আহমেদ কুমিল্লার লাকসাম এলাকার বাসিন্দা। এসময় বিকাশ কর্মী আতিকুলকে অপহরণ করে নিয়ে যান ওই চক্রের অন্য সদস্যরা। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে আতিকুলকে উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারওয়ার হোসেন জানান, সকাল ১০টার দিকে বনপাড়া বিকাশ অফিস থেকে আতিকুল মৌখাড়া বাজারের উদ্দেশে রওনা হন। পথে মহিষভাঙ্গা নটাবাড়িয়া জামে মসজিদ এলাকায় পৌঁছালে সেখানে দাঁড়িয়ে থাকা একটি মাইক্রোবাসে কয়েকজন পুলিশ পরিচয়ে তাকে আটক করে গাড়িতে তোলে। আতিকুলের সঙ্গে থাকা অপর বিকাশ সহকর্মী তাকে কেন ধরেছেন বলতেই ধাক্কা দিয়ে ফেলে থানায় আসতে বলেন তারা। পরে ভুয়া পুলিশ সালে আহমেদ মোটরসাইকেল নিতে গেলে তাকে স্থানীয়রা আটক করে পুলিশে খবর দেয়। এসময় আতিকুলকে নিয়ে মাইক্রোবাসটি ঢাকার দিকে চলে যায়। বড়াইগ্রাম থানা পুলিশ সালে আহমেদকে থানায় নিয়ে আসে।

ওসি গোলাম সারওয়ার হোসেন বলেন, ‘অপহরণকারীরা দুপুরে ভুক্তোভোগী আতিকুলকে টাঙ্গাইলের কালিহাতি  এলাকায় ফেলে যায়। তাকে কালিহাতী থানা পুলিশ সহাযতায আনা হচ্ছে। ভুয়া পুলিশ সালে আহমেদকে জিজ্ঞাসাবাদ চলছে । এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।


বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচএইচ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :