অর্থ বিভাগের ৬ জনকে দ্বিতীয় সচিব পদে পদোন্নতি

আপলোড সময় : ০৩-০৯-২০২৫ ১১:৪৮:৩৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৩-০৯-২০২৫ ০১:০৮:২৫ অপরাহ্ন
অর্থ মন্ত্রণালেয়র অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ১৩ ও ১৪তম গ্রেডে নিয়োগ পাওয়া ছয় কর্মী নবম গ্রেডের প্রথম শ্রেণির কর্মকর্তা পদে পদোন্নতি পেয়েছেন। সাঁট-লিপিকার কাম কম্পিউটার অপারেটর ও উচ্চমান সহকারী থেকে তাদের দ্বিতীয় সচিব (প্রশাসন) পদে পদোন্নতি দেওয়া হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) ওয়েবসাইটে প্রশাসন-২ (সমন্বয়) শাখার প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ের গত ২৫ আগস্টের স্মারকের পরামর্শের পরিপ্রেক্ষিতে জাতীয় রাজস্ব বোর্ডের ছয় জন কর্মচারীকে দ্বিতীয় সচিব (প্রশাসন) পদে চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৫ এর টাকা ২২,০০০-৫৩,০৬০/- বেতন স্কেলে পদোন্নতি প্রদান করা হলো।

পদোন্নতি পাওয়া ছয় কর্মকর্তা হলেন-সাঁট-লিপিকার কাম কম্পিউটার অপারেটর মো. আশরাফুল আলম, মো. হাফিজুর রহমান, মো. মিজানুর রহমান, উচ্চমান সহকারী মো. আজিজুল হক ও মো. শাহজাহান এবং সাঁট-লিপিকার কাম কম্পিউটার অপারেটর মো. ফাইযুল হোসেন। তারা সবাই নবম গ্রেডের দ্বিতীয় সচিব (প্রশাসন) পদে পদোন্নতি পেয়েছেন। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে উপসচিব (অতিরিক্ত দায়িত্ব) রেদোয়ান আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়েছে। জানা গেছে, ১৩তম গ্রেডে সাঁট-লিপিকার কাম কম্পিউটার অপারেটর এবং উচ্চমান সহকারী ১৪তম গ্রেডে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া যায়। এদিকে ১৩ ও ১৪তম গ্রেডের পদ থেকে নবম গ্রেডে পদোন্নতি পাওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :