​নগদের সাবেক এমডি তানভীরসহ ১৩ জনের ব্যাংক হিসাব জব্দ

আপলোড সময় : ০২-০৯-২০২৫ ০৭:৫৯:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০৯-২০২৫ ০৭:৫৯:৫৩ অপরাহ্ন
মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর আহমেদ মিশুকসহ ১৩ জনের ব্যাংক হিসাব জব্দ করা হ‌য়ে‌ছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশ পাঠিয়ে তার অ্যাকাউন্ট জব্দ করতে চিঠি দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

তানভীর মিশুকসহ অ্যাকাউন্ট জব্দ হয়েছে যাদের—তানভীরের বাবা মো. ওবায়েদুল্ল্যাহ পনির ও মা নাহিদ আক্তার। এ ছাড়া অন্যদের মধ্যে রয়েছেন—সাদাফ রোকসানা, রোকসানা কাশেম টুম্পা, মো. সাফায়েত আলম, মো. তাওফিকুর রহমান, মারুফুল ইসলাম ঝলক, মোহাম্মদ আমিনুল হক, ফকির বেদার উদ্দিন আহমেদ, তৈফুর রহমান, মুশফিকুর রহমান ফকির ও তারেক হাসান সরদার।

বিএফআইইউর চিঠিতে এই ব্যক্তিদের লেনদেনসহ যাবতীয় তথ্য—অ্যাকাউন্ট খোলার ফরম, লেনদেন বিবরণী, কেওয়াইসি পাঠাতে বলা হয়।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :