​পাবনায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত

আপলোড সময় : ০২-০৯-২০২৫ ০২:৪৬:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০৯-২০২৫ ০৫:৪৬:২৬ অপরাহ্ন
পাবনার ফরিদপুর উপজেলার চকচকিয়া এলাকায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেল আরোহী বাবা, মা ও মেয়ে নিহত হয়েছেন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ডেমরা চকচকিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফরিদপুর থানার (ওসি) হাসনাত জামান। 

নিহতরা হলেন- চাটমোহর উপজেলার চরপাড়া গ্রামের আক্কাস আলীর ছেলে সোহেল রানা (২৮), সোহেল রানার স্ত্রী আউলিয়া খাতুন (২৫) ও তার মেয়ে সুমাইয়া (৭)। 

এ বিষয়ে ফরিদপুর থানার (ওসি) হাসনাত জামান বলেন, সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে মোটরসাইকেলে চড়ে সোহেল রানা তার স্ত্রী ও মেয়েকে নিয়ে চাটমোহরে নিজ বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে ফরিদপুর উপজেলার ডেমরা চকচকিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মা ও মেয়ে নিহত হয়। 
 
তিনি আরও বলেন, গুরুতর আহত অবস্থায় সোহেল রানাকে প্রথমে ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন স্থানীয়রা। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসক। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন/এসকে
 

 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :