প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন বৈঠক করেছেন।
সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২টার পরপর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের নিজ দপ্তরে সিইসি এই বৈঠকে বসেন।
মার্কিন দূতের আগমন উপলক্ষে জোহরের সময় থেকেই নির্বাচন ভবনে বাড়তি নিরাপত্তা জোরদার করে ইসি। মূল ফটকে বাইরে ব্যারিকেড বসানো হয়, বাড়ানো হয় তল্লাশিও।
এ ছাড়া, ইসি সচিব আখতার আহমেদ নিজে নিচতলায় প্রবেশপথে দূত ট্রেসি অ্যান জ্যাকবসনকে অভ্যর্থনা জানান। তার নেতৃত্বে কর্মকর্তাদের একটি দল মার্কিন প্রতিনিধিদলকে ওপরে সিইসির দপ্তরে নিয়ে আসেন।
উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর এটাই ইসির সঙ্গে মার্কিন দূতাবাসের প্রথম বৈঠক।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এসকে