প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপিকে শুভেচ্ছা জানিয়ে সারজিসের স্ট্যাটাস

আপলোড সময় : ০১-০৯-২০২৫ ১১:৪৭:৫৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ০১-০৯-২০২৫ ১১:৪৭:৫৩ পূর্বাহ্ন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আজ ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

সোমবার (১ সেপ্টেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এই শুভেচ্ছা জানান।

সারজিস আলম লিখেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সবাইকে শুভেচ্ছা।

তিনি আরও লিখেছেন, অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে দেশ ও জনগণের স্বার্থকে সর্বাগ্রে প্রাধান্য দিয়ে গণতান্ত্রিক উত্তরণের পথে সব ষড়যন্ত্রকে মোকাবিলা করে ঐক্যবদ্ধভাবে আমরা এগিয়ে যাব, এটাই প্রত্যাশা।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :