​মোটরসাইকেল থেকে নামিয়ে কুপিয়ে হত্যা

আপলোড সময় : ৩১-০৮-২০২৫ ০৩:৩৪:২১ অপরাহ্ন , আপডেট সময় : ৩১-০৮-২০২৫ ০৩:৩৪:২১ অপরাহ্ন
কুমিল্লায় কাটাবিল এলাকায় এক যুবককে মোটরসাইকেল থেকে নামিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম মহরম আলী (৩৫)। শনিবার (৩০ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে নগরীর কাটাবিল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মহরম আলী কুমিল্লা নগরীর মুরাদপুর এলাকার চারু মিয়ার ছেলে। তার বিরুদ্ধে হত্যাকাণ্ড, চাঁদাবাজি, চুরি সহ বিভিন্ন অভিযোগে ১৮টি মামলা রয়েছে। তিনি কাটাবিল এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় মহরম আলী তার বন্ধু অপুর সঙ্গে মোটরসাইকেলে কাটাবিল থেকে পাথুরিয়া পাড়ার দিকে যাচ্ছিলেন। কাটাবিল মসজিদের সামনে পৌঁছালে ২০ থেকে ২৫ জনের একটি দুষ্কৃতিসমূহ তাদের ওপর হামলা চালায়। হামলাকারীরা অপুকে মোটরসাইকেল থেকে নামিয়ে টেনে হিঁচড়ে নেন এবং মহরমকে মোটরসাইকেলেই কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেন। এরপর তাকে পাশের একটি দোকানে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়।

স্থানীয়রা মহরমকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, এ ঘটনায় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে এবং তদন্ত চলছে।

কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনও জানা যায়নি। জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। নিহত মহরমের বিরুদ্ধে হত্যাকাণ্ড, চাঁদাবাজি ও চুরিসহ ১৮টি মামলা রয়েছে। ঘটনার নেপথ্যের কারণ জানতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :