​জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য ১৩৭ রান

আপলোড সময় : ৩০-০৮-২০২৫ ০৮:৪৮:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০৮-২০২৫ ০৮:৪৮:০৩ অপরাহ্ন
নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে জযের জন্য ১৩৭ রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। এর আগে প্রথম ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৩৬ রান করে সফরকারী দল।

শনিবার (৩০ আগস্ট) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিয়ে নামে নেদারল্যান্ডস। র্নিধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৬ রানের বেশি করতে পারেননি ডাচরা। এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অধিনায়ক লিটন দাস।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই শরিফুল ইসলামকে এক ওভারে তিন চার এবং শেখ মেহেদীকে বিশাল এক ছক্কা হাঁকিয়ে ডাচদের উড়ন্ত শুরু এনে দেয়ার চেষ্টা করেছিলেন ডাচ ওপেনার ম্যাক্স ও’ডোড।

তবে তাসকিন বোলিংয়ে এসে তাকে থামিয়ে দেন। ঠিকঠাক সংযোগ না করতে পেরে জাকের আলীর ক্যাচ হয়ে ফেরেন ১৫ বলে ২৩ রান করা এ ব্যাটার। অন্য ওপেনার বিক্রমজিত সিং (৪) তেড়েফুঁড়ে খেলতে গিয়ে তাসকিনের বলেই বাউন্ডারিতে ইমনের ক্যাচ হয়েছেন।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নেদারল্যান্ডস। তৃতীয় উইকেটে ১৫ বলে ২৮ রানের জুটি ভাঙেন প্রায় দুই বছর পর টি-টোয়েন্টি একাদশে ফেরা সাইফ হাসান। দশম ওভারে লিটন তার হাতে বল তুলে দিতেই এডওয়ার্ডস (১২) এবং নিদামানুরুকে (২৬) সাজঘরের পথ দেখান তিনি।

সাইফের জোড়া শিকারের পর আর ব্যাট হাতে পথ খুঁজে পায়নি ডাচরা। নিজের কোটার শেষ দুই ওভারে আরও ২ উইকেট ঝুলিতে ভড়েন তিনি। ৪ ওভারে ২৮ রান খরচায় ৪ উইকেট নিয়ে বল হাতে বাংলাদেশের নায়ক বনে যান সাইফ। একটি উইকেট শিকার করেছেন আরেক পেসার মোস্তাফিজুর রহমান।

বাংলা স্কুপ/ডেস্ক/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :