​কাকরাইলের সংঘর্ষের আইনানুগ তদন্তের আহ্বান তারেক রহমানের

আপলোড সময় : ৩০-০৮-২০২৫ ০১:১৭:৫৯ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০৮-২০২৫ ০২:৪৬:০৭ অপরাহ্ন
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলা এবং কাকরাইলে সংঘটিত সহিংস ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এসময় তিনি নুরের দ্রুত সুস্থতা কামনা করেন এবং এই ঘটনার আইনানুগ তদন্তের জন্য সরকারের প্রতি দৃঢ় আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (২৯ আগস্ট) গভীর রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে এসব কথা বলেন তিনি।

ওই ফেসবুক পোস্টে তারেক রহমান লেখেন, নুরুল হক নুরের ওপর হামলা এবং কাকরাইলে সংঘটিত সহিংস ঘটনার তীব্র নিন্দা জানায় বিএনপি। আমরা গণতান্ত্রিক উত্তরণের একটি অত্যন্ত নাজুক সময়ের মধ্যে আছি, যার প্রথম পদক্ষেপ হলো জাতীয় নির্বাচন। সম্মিলিতভাবে, আমাদের নিশ্চিত করতে হবে, আজকের মতো অস্থিতিশীল ঘটনা যেন ছড়িয়ে না পড়ে এবং আমাদের গণতান্ত্রিক অগ্রযাত্রার পথ যেন বাধাগ্রস্ত না হয়।

তিনি লেখেন, বিএনপি ও এর সহযোগী দলসহ গণতন্ত্রকামী সব পক্ষ অবশ্যই সংযম ও সহনশীলতা বজায় রাখতে হবে। এখানে গত বছরের গণ-অভ্যুত্থানের প্রকৃত চেতনাকে প্রাধান্য দিতে হবে। দেশকে অবশ্যই মব ও চলমান অস্থিরতার ঘেরাটোপ থেকে মুক্ত করতে হতে হবে।

মব কালচারের বিরুদ্ধে সতর্ক থাকার বিষয়টি উল্লেখ করে তিনি লেখেন, বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে হলে আমাদের মব কালচারের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে, আইনের শাসন সমুন্নত রাখতে হবে এবং একটি শান্তিপূর্ণ ও স্থিতিশীল দেশ গড়ে তুলতে হবে। কেবল গণতান্ত্রিক পথে জনগণকে ক্ষমতায়িত করার এবং সবার জন্য ন্যায়বিচার, সাম্য ও মর্যাদা নিশ্চিত করার মাধ্যমেই আমরা একটি ঐক্যবদ্ধ জাতি হিসেবে সফলতা অর্জন করতে পারি।

নুরুল হক নুরের দ্রুত সুস্থতা কামনা করেন তারেক রহমান। তিনি বলেন, আমি নুরের দ্রুত সুস্থতা কামনা করি এবং এই ঘটনার আইনানুগ তদন্তের জন্য সরকারের প্রতি দৃঢ় আহ্বান জানাচ্ছি।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এসকে

​জাপা কার্যালয়ের সামনে ফের সংঘর্ষ, নুরুল হক নুর আহত

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :