​নুরের ওপর হামলার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ

আপলোড সময় : ৩০-০৮-২০২৫ ১২:১৭:২৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ৩০-০৮-২০২৫ ০২:৩৬:১৫ পূর্বাহ্ন
গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। শুক্রবার (২৯ আগস্ট) রাত ১১টার দিকে রাজধানীর বাংলামোটর মোড়ে এনসিপির দলীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ করেন তারা।

এর আগে বিজয়নগরে জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ের সামনে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করে সেনাবাহিনী ও পুলিশ। এ সময় নুরুল হক নুরসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।

রাত ৮টার কিছুক্ষণ পরে হামলার প্রতিবাদে মশাল মিছিল বের করে গণ অধিকার পরিষদ। মিছিল থেকে বিক্ষোভকারীরা ইট পাটকেল ছুড়ে ও পুলিশ ব্যারিকেড ভেঙে জাপা অফিস চত্বরে ঢুকে পড়ে। অপরদিকে জাতীয় পার্টির নেতাকর্মীরা লাটিসোঁটা নিয়ে ভেতর থেকে প্রতিরোধের চেষ্টা চালায়।

পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে নুরসহ অন্যান্য নেতাকর্মী ও পুলিশ সদস্য আহত হন।
সংঘর্ষে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ আহত ৭ নেতাকর্মী ও পুলিশ কর্মকর্তা ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়েছেন। শুক্রবার (২৯ আগস্ট) রাতে তাদেরকে হাসপাতালে নিয়ে আসা হয়।

বাংলা স্কুপ/ডেস্ক/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :