​সাবেক মন্ত্রী শাজাহান খানের শ্যালক গ্রেপ্তার

আপলোড সময় : ২৭-০৮-২০২৫ ০১:৩০:২৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০৮-২০২৫ ০১:৩০:২৬ অপরাহ্ন
মাদারীপুরে সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের শ্যালক মাহফুজুর রহমানকে (৪৭) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে জেলা শহরের হরি কুমারিয়া আজমত আলী হাসপাতালের পেছনে তাইমুর অ্যাপার্টমেন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মাহফুজুর ঝালকাঠির নলসিটি উপজেলার রায়পুর গ্রামের সৈয়দ আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি মাদারীপুর শহরে থেকে দুলাভাই শাজাহান খানের সার্বিক পরিবহন পরিচালনা করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলায় ঢাকা থেকে গ্রেফতার হন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। এরপর থেকেই কারাগারে রয়েছেন তিনি। তাদের পারিবারিক ব্যবসা সার্বিক পরিবহন পরিচালনা করে মাহফুজুর রহমান শাজাহানের অর্থের জোগান দিয়ে আসছিলেন।

মাদারীপুর সদর মডেল থানার ওসি মো. আদিল হোসেন শাজাহান খানের শ্যালককে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তবে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে তা নিশ্চিত করেননি তিনি।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :