​প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

আপলোড সময় : ২৬-০৮-২০২৫ ০৭:৩৭:৩৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০৮-২০২৫ ০৮:২৩:৩৮ অপরাহ্ন
রাজধানীর সরকারি সাত কলেজ নিয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) ইউনিভার্সিটির প্রশাসক ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াসের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পরীক্ষার্থীরা এই https://dcuadmission.org/ ওয়েবসাইটে প্রবেশ করে ফলাফল দেখতে পাবেন। মেধাতালিকায় স্থান পাওয়াদের আগামী ১৫ সেপ্টেম্বর থেকে সাবজেক্ট চয়েজ ও কলেজ চয়েজ কার্যক্রম শুরু হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসঙ্গতি বা ভুলত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

গত ২২ ও ২৩ আগস্ট তিন শিফটে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির তিন ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। তিন ইউনিটে ১১ হাজার ১৫০টি আসনের বিপরীতে এবার আবেদন করেন ৭২ হাজার শিক্ষার্থী।

বাংলাস্কুপ/ডেস্ক/এএ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :