​ঘুষকাণ্ডে জড়িত পটুয়াখালীর সেই পিপির নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন

আপলোড সময় : ২৫-০৮-২০২৫ ১২:৪১:৪২ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৮-২০২৫ ১২:৪১:৪২ অপরাহ্ন
পটুয়াখালী জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. রুহুল আমিনের নিয়োগ বাতিল করেছে আইন মন্ত্রণালয়। রবিবার (২৫ আগস্ট) তার নিয়োগ বাতিল করে মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পটুয়াখালী জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর পদে মো. রুহুল আমিনের নিয়োগ সংক্রান্ত আদেশ বাতিল করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

একজন বিচারককে ঘুষ দেওয়ার অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় গত ২৩ আগস্ট মো. রুহুল আমিনের আইনজীবী সনদ স্থগিত করে বাংলাদেশ বার কাউন্সিল।

অ্যাটর্নি জেনারেল ও বার কাউন্সিলের চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামী রোকন পদ থেকে তাকে বহিষ্কার করে।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
 
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :