সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। তাঁরা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা ছিলেন। একই সময়ে আরও ২৪৭ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার (২৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৬ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬৮ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) তিনজন রয়েছেন।
চলতি বছরে ২৩ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ২০২ জন। এর মধ্যে ৫৯ দশমিক দুই শতাংশ পুরুষ ও ৪০ দশমিক আট শতাংশ নারী রয়েছেন। একই সময়ে ডেঙ্গুতে ১১৪ জনের মৃত্যু হয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় ২২৬ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরের এ যাবত ২৬ হাজার ৭৮১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেলেন।
এর আগে ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয় ৫৭৫ জনের এবং আক্রান্ত হন এক লাখ এক হাজার ২১৪ জন।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এএ/এসকে