​দেশের সমুদ্র বন্দরসমূহে ৩ নম্বর সতর্ক সংকেত

আপলোড সময় : ২৩-০৮-২০২৫ ০৪:৪৫:৪০ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০৮-২০২৫ ০৪:৪৫:৪০ অপরাহ্ন
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে বঙ্গোপসাগরের উত্তরে সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে। এর প্রভাবে বঙ্গোপসাগরের উত্তরে, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

বঙ্গোপসাগরের উত্তরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া অফিস।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এএ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :