কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লড়ির নিচে চাপা পড়ে প্রাইভেটকারে থাকা ৪ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (২২ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার এলাকায় পল্লীবিদ্যুৎ অফিস সংলগ্ন মহাসড়কের ইউটার্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে এক নারী ও তিনজন পুরুষ রয়েছেন।
নিহতরা হলেন কুমিল্লা বরুড়া উপজেলার হোসেনপুর গ্রামের মোহাম্মদ ওমর আলী(৮০), তার স্ত্রী নুরজাহান বেগম(৬৫), তার৷ বড় ছেলে আবুল হাশেম (৫০) ও আবুল হাশেম(৪৫)। প্রাইভেটকারটি চালাচ্ছিলেন আবুল হাশেম।
স্থানীয়রা জানান, একটি লরি ইউটার্ন নেওয়ার সময় উল্টে যায়। তখন সেখানে থাকা একটি প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশা চাপা পড়ে। এ ছাড়াও অন্য একটি প্রাইভেটকারের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়রা পুলিশে খবর দিলে হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ শুরু করে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন