​ওমরাহযাত্রীদের জন্য সুখবর

আপলোড সময় : ২১-০৮-২০২৫ ১১:২৪:০৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ২১-০৮-২০২৫ ১১:২৪:০৮ পূর্বাহ্ন
ওমরাহযাত্রীদের জন্য সুখবর দিয়েছে সৌদি আরব। ওমরাহ পালনকারীদের জন্য নতুন সেবা চালু করেছে দেশটি। বুধবার (২০ আগস্ট) বিশেষ অনলাইন প্ল্যাটফর্ম ‘নুসুক ওমরাহ’ উদ্বোধন করে হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানায়, এই উদ্যোগ সৌদি ভিশন ২০৩০-এর অংশ। এর লক্ষ্য হলো আরও বেশি সংখ্যক মুসলিমকে স্বাগত জানানো এবং উচ্চমানের, আধুনিক ও সহজলভ্য সেবা প্রদান করে হজ-ওমরাহ যাত্রাকে আরও উন্নত করা।

এই প্ল্যাটফর্মের মাধ্যমে কোনো মধ্যস্থতাকারী ছাড়াই সরাসরি ওমরাহ ভিসার জন্য আবেদন করতে পারবেন এবং ভিসা, আবাসন, পরিবহন ও ট্যুরসহ ভ্রমণ-সংশ্লিষ্ট সকল সেবা অনলাইনে বুক করতে পারবেন সৌদি আরবের বাইরে থাকা মুসলিমরা।

দেশটির রাষ্ট্রীয় সংবাদসংস্থা এসপিএর বরাতে আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, https://umrah.nusuk.sa ওয়েবসাইটের মাধ্যমে সেবাটি পাওয়া যাবে। এর লক্ষ্য হলো ওমরাহ সেবার মান উন্নত করা, যাত্রীদের অভিজ্ঞতা সমৃদ্ধ করা এবং সহজ ও স্বচ্ছ প্রক্রিয়ায় সুবিধা নিশ্চিত করা।
 
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :