​শামুক ধরতে গিয়ে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

আপলোড সময় : ১৯-০৮-২০২৫ ০২:১১:২৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৮-২০২৫ ০২:১১:২৫ অপরাহ্ন
নোয়াখালীর সেনবাগে পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ রাজারামপুর গ্রামে মারা যায় তারা। মারা যাওয়ারা হলো- একই গ্রামের মো. বেলাল হোসেনের মেয়ে বিবি মরিয়ম অহি (১০) ও সিদরাতুল মুনতাহা ছহি (৬)। 

পুলিশের সূত্রে জানা যায়, দুই বোন স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী। আজ সকালের দিকে তারা একসঙ্গে বাড়ির পাশের পুকুর ঘাটে মুখ ধুতে যায়। ঘাটে তারা একটি শামুক দেখতে পায়। শামুক হাত দিয়ে ধরতে গিয়ে পা পিছলে পুকুরের পানিতে পড়ে যায় অহি। বড় বোনকে ধরতে গিয়ে ছহিও পুকুর পড়ে যায়। দুই বোনকে অচেতন অবস্থায় পুকুর থেকে উদ্ধার করে পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যান তাদের এক চাচা। চিকিৎসক অহি ও ছহিকে মৃত ঘোষণা করেন।

সেনবাগ থানার এসআই আব্দুর রউফ বলেন, “পুকুরের ঘাটলায় শামুক ধরতে গিয়ে বড় বোন পানিতে পড়ে যায়। তাকে ধরতে গিয়ে ছোট বোনও পানিতে পড়ে ডুবে মারা যায়। অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।” 

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :