ফেসবুকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নামে অফিসিয়াল পেইজের উদ্বোধন করা হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের নামে চালানো ভুয়া পেইজের অ্যাডমিনদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার হুশিয়ারি দিয়েছে প্রশাসন।
সোমবার (১৮ আগস্ট) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ তাঁর নিজ কার্যালয়ে Islamic University, Bangladesh নামে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল এ পেইজের উদ্বোধন করেন।
উদ্বোধনকালে ইবি উপাচার্য বলেন, অফিসিয়াল পেইজ না হলে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। অন্যরা বিভ্রান্তিমূলক সংবাদ পরিবেশনের সুযোগ নিতে পারে, যার অনেক খারাপ ফলাফল রয়েছে। এ সুযোগ বন্ধের জন্য আমরা আজ অফিসিয়াল ফেসবুক পেইজ উদ্বোধন করেছি। এটিকে বিশ্ববিদ্যালয়ের অথেন্টিক পেজ হিসেবে গ্রহণের জন্য উপস্থিত সাংবাদিকদের অনুরোধ জানান তিনি।
ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের নামে যারা ভুয়া পেজ ব্যবহার করছেন, তাদের বিরুদ্ধে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো আইনগত পদক্ষেপ গ্রহণের বিষয়টি সিন্ডিকেটের মাধ্যমে নিশ্চিত করা হবে। ভুয়া পেইজের অ্যাডমিন এবং যারা পেইজগুলো ব্যবহার করে লাইভে যায়, তাদের বিস্তারিত তথ্য আইসিটি সেলে দেয়ার জন্য সাংবাদিকদের পরামর্শ দেন তিনি।
আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. শাহজাহান আলী জানান, ইসলামী বিশ্ববিদ্যালয়ের নামে চালু ভুয়া পেইজগুলোর অপসারণ কেবল সরকারের পক্ষেই সম্ভব। সাংবাদিক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের সকলের দায়িত্ব হলো, পেজটিতে ফলো দেয়া। ফলোয়ার যত বাড়বে তত বেশি মানুষের কাছে পৌঁছানো যাবে।
এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মনজুরুল হক, প্রক্টর অধ্যাপক ড. মো. শাহীনুজ্জামান, ছাত্রউপদেষ্টা অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলাম, সেলের সহকারী পরিচালক অধ্যাপক ড. মুহা. শরিফুল ইসলাম, তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. সাহেদ হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
উদ্বোধনকৃত ফেসবুক পেইজের লিঙ্ক https://www.facebook.com/share/1BEPyTQUm2/। তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের প্রেস বিজ্ঞপ্তি, বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি, প্রজ্ঞাপনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিয়মিতভাবে এ পেইজে আপলোড করা হবে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচএইচ/এসকে