প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বঙ্গোপসাগরে জরিপ চালিয়ে মৎস্য আহরণের সঠিক কার্যক্রম গ্রহণ করতে হবে। আর এজন্য গবেষণা বাড়াতে হবে। সোমবার (১৮ আগস্ট) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
ড. ইউনূস বলেন, মাছ আমাদের জন্য প্রকৃতির উপহার, আল্লাহর দান। কিন্তু প্রকৃতির প্রতি আমরা অত্যন্ত নির্মম। এভাবে চলতে থাকলে একসময় মাছ কপাল থেকে উঠে যাবে। আমরা নদী শাসনের কথা বলি, কিন্তু নদী পালনের কথা বলি না এতে আরও ক্ষতি হচ্ছে। সামুদ্রিক মৎস্য সম্পদের বিপুল সম্ভাবনা থাকলেও তা এখনও পুরোপুরি কাজে লাগানো যায়নি। এজন্য সরকার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে।
একই সঙ্গে তিনি অবৈধ জাল ব্যবহার, নদীতে বর্জ্য ফেলা, জলাশয় দূষণ এবং কৃষিতে নিষিদ্ধ কীটনাশকের ব্যবহারকে মৎস্য সম্পদের জন্য মারাত্মক হুমকি বলে উল্লেখ করেন।
তিনি সতর্ক করে বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবেও মৎস্য উৎপাদন হুমকির মুখে পড়ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য টেকসই পদ্ধতি আবিষ্কারের আহ্বান জানান তিনি। অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি মাছ রফতানির ক্ষেত্রেও উদ্যোগ বাড়াতে হবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, মাছের সম্ভাবনা প্রচুর, আবার দুর্ভাবনাও প্রচুর। তাই আমাদের সমন্বিতভাবে উদ্যোগ নিতে হবে এবং প্রকৃতির প্রতি সদয় হতে হবে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন/এসকে