দিনাজপুরের হাকিমপুর হিলি সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (১৮ আগস্ট) ভোর ৪টা ৫০ মিনিটে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর অধীনস্থ হিলি সিপি বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ আঃ সাত্তারের নেতৃত্বে একটি টহলদল সীমান্ত মেইন পিলার ২৮৫/৪ এস থেকে প্রায় ৮০ গজ ভেতরে হিলি দক্ষিণ বাসুদেবপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে ভারতীয় কুপিজেসিক ইনজেকশন, ফেনসিডিল, অফিসার চয়েজ মদ, নাইন থাউসেন্ট বিয়ার এবং গ্লাইসিপেজ ট্যাবলেটসহ বিভিন্ন মাদকদ্রব্য জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।
বিজিবি সূত্রে জানা গেছে, জব্দকৃত এসব মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ৬ হাজার টাকা।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এআর/এসকে