জামালপুরের বকশীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে দুলা মিয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।
রোববার (১৭ আগস্ট) দুপুরে উপজেলার মেরুরচর ইউনিয়নের ভাটি কলকিহারা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে।
স্থানীয়রা জানান, ভাটি কলকিহারা গ্রামের সেকেন্দার আলীর ছেলে রূপচান আলীর সঙ্গে একই গ্রামের সওদাগর আলীর ছেলে বিল্লাল হোসেনের মধ্যে ৩৬ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে রোববার রূপচান আলীর দখলে থাকা জমি জোরপূর্বক দখল করতে গেলে সংঘর্ষ বাধে। এতে গুরুতর আহত হন সেকেন্দার আলীর আরেক ছেলে দুলা মিয়া। পরে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সংঘর্ষে উভয় পক্ষের আরও ১০ জন আহত হয়েছেন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, এ ঘটনায় মামুন মিয়া নামে একজনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্ত করা হবে। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এএ/এসকে