রাজধানীর লালবাগে গণপিটুনিতে মো. তৌফিকুল ইসলাম ওরফে কিলার বাবু (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। নেশাগ্রস্ত হয়ে মাতলামির সময় জনগণ তাকে মারধর করলে এই ঘটনা ঘটে।
শনিবার (১৬ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে লালবাগের শহীদনগর লোহার ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে। আজিমপুর আর্মি ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার মো. আব্দুল নেসার জানান, নেশাগ্রস্ত হয়ে মাতলামি করার কারণে উত্তেজিত জনতা তাকে পিটুনি দিয়ে আর্মি ক্যাম্পে খবর দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওই এলাকায় দুটি ককটেল বিস্ফোরণের জের ধরে এই ঘটনা ঘটতে পারে বলে তিনি জানান। নিহত তৌফিকুলের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি লালবাগ থানাকে জানানো হয়েছে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচআর/এসকে