গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামের অঙ্গসংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের স্থানীয় ওয়ার্ড সভাপতি নজরুল ইসলাম নজিরকে (৪০) গলাকেটে হত্যা করা হয়েছে।
রোববার (১৭ আগস্ট) সকালে উপজেলার নাকাই ইউনিয়নের শীতলগ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করে গোবিন্দগঞ্জ থানা পুলিশ।
এর আগে শনিবার (১৬ আগস্ট) গভীর রাতে শীতলগ্রামে তাকে হত্যা করে লাশ ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।
নিহত নজরুল ইসলাম ওই গ্রামের মৃত তফাজ্জল হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার গভীর রাতে শীতলগ্রামে নজরুল ইসলাম তার দোকান বন্ধ করে বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে দুর্বৃত্তরা তাকে ডেকে নিয়ে গলাকেটে হত্যা করে ফেলে রেখে যায়। রাতে বাড়িতে না ফেরায় স্বজনরা তাকে খুঁজতে থাকে। রোববার সকালে বাড়ি থেকে কিছু দূরে তার গলাকাটা মরদেহ দেখতে পেয়ে আত্মীয়-স্বজনরা ছুটে যায়। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ রোববার সকালে তার লাশ উদ্ধার করে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম জানান, গত রাতে বাড়ির পাশেই দুর্বৃত্তরা তাকে গলাকেটে হত্যা করেছে। হত্যার কারণ জানা যায়নি। ঘটনাটির তদন্ত চলছে। মরদেহ উদ্ধার করে থানায় আনা হচ্ছে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচআর/এসকে