​হিলি স্থলবন্দর পরিদর্শন করেছেন বিভিন্ন মন্ত্রণালয়ের ১২ সদস্যের প্রতিনিধি দল

আপলোড সময় : ১৪-০৮-২০২৫ ০৩:২১:২৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৮-২০২৫ ০৪:০২:০২ অপরাহ্ন
দিনাজপুরের হিলি  স্থলবন্দর অর্থনৈতিক সহযোগিতা সমন্বিত বাণিজ্য সুবিধা খাত উন্নয়ন করার লক্ষ্যে পরিদর্শন করেছেন বাণিজ্য মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড ও বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের ১২ সদস্যের একটি প্রতিনিধি দল।

বৃহস্পতিবার(১৪ আগস্ট) (এফটিএ উইং), মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আয়েশা আক্তারের প্রতিনিধি দলটি হিলি স্থলবন্দরে আসেন। পরে বন্দরের সম্মেলন কক্ষে বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের সাথে বৈঠক করেন তারা। বৈঠকে স্থলবন্দর এবং কাস্টমস স্টেশন সংক্রান্ত কার্যক্রমের ধারণা, বাণিজ্যখাতে গতি বৃদ্ধি সহ নানা বিষয়ে আলোচনা করেন তারা।

বাংলাস্কুপ/প্রতিনিধি /এনআইএন
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :