কুয়েতে বিষাক্ত মদ্যপানের কারণে অন্তত ১০ প্রবাসীর প্রাণহানি হয়েছে। এছাড়া গুরুতর আহত আরও কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (১৩ আগস্ট) দেশটির স্থানীয় সংবাদমাধ্যম আরব টাইমস অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তবে এরা কোন দেশের নাগরিক সে তথ্য জানা যায়নি।
প্রতিবেদনে বলা হয়েছে, কুয়েতের দক্ষিণাঞ্চলীয় আল-আহমাদি গভর্নরেটে ১০ প্রবাসী শ্রমিকের মৃত্যু হয়েছে। স্থানীয় নিরাপত্তা সূত্রের তথ্য অনুযায়ী, প্রাথমিক তদন্তে বিষাক্ত মদ্যপানের কারণে মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আল-আহমাদি গভর্নরেটের জলিব আল শুয়ুখ ব্লক ৪ থেকে প্রবাসীরা ভেজাল মদ কিনেছিলেন।
কয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রবাসীদের মৃত্যুর কারণ জানতে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে বলে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা স্থানীয় সংবাদমাধ্যমকে বলেছেন, আল-আহমাদি গভর্নরেটে যারা মারা গেছেন, তারা সবাই প্রবাসী। ওই অঞ্চলে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
তবে এ প্রবাসীরা কোন দেশের নাগরিক, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও তথ্য জানা যায়নি। তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তিনি।
দেশটির সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ভেজাল মদ্যপানের কারণে আরও বেশ কয়েকজন অসুস্থ হয়েছেন। বর্তমানে তারা আল-আহমাদি গভর্নরেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
স্থানীয় সূত্র বলেছে, রোববার (১০ আগস্ট) রাতে ভেজাল মদ্যপানের কারণে অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন প্রবাসী। তাদের মধ্যে অন্তত ১৫ জনকে ফারওয়ানিয়া ও আদান হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ১০ জনের মৃত্যু হয়।
বাংলাস্কুপ/ডেস্ক/এআর/এসকে