'​নির্বাচনের খবর ছড়িয়ে পড়ায় বিনিয়োগকারীরা প্রস্তুতি নিচ্ছেন'

আপলোড সময় : ১৩-০৮-২০২৫ ০৩:১৪:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৮-২০২৫ ০৩:১৪:৫৮ অপরাহ্ন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে-বিদেশে নির্বাচনের খবর ছড়িয়ে পড়েছে। ফলে বিনিয়োগকারীরা বিনিয়োগের প্রস্তুতি নিচ্ছেন।
 
বুধবার (১৩ আগস্ট) রাজধানীর একটি হোটেলে ব্রাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড আয়োজিত বিনিয়োগ সম্মেলন-২০২৫ এর প্যানেল আলোচনায় তিনি এ কথা বলেন।

খসরু বলেন, বর্তমান বাংলাদেশ দেশি-বিদেশি বিনিয়োগকারীদে সাথে নিয়ে জনগণের প্রত্যাশা পূরণের জন্য প্রস্তুত। এসময় টাকা না ছাপিয়ে, ঋণ নির্ভরতা থেকে বেরিয়ে বিনিয়োগমুখী বাংলাদেশ গড়ার কোনো বিকল্প নেই বলে জানান বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য। শেয়ারবাজারের উন্নয়ন ছাড়া দীর্ঘমেয়াদি বিনিয়োগের ক্ষেত্র তৈরি সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :